১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক বৈধতা আসে দীর্ঘ লড়াই-ত্যাগের মধ্যে: ডা. মাহমুদা মিতু

নিজেস্ব প্রতিবেদক

দীর্ঘ লড়াই ও ত্যাগের মাধ্যমে রাজনৈতিক বৈধতা আসে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠির-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মধ্য রাতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ট্যাগ করেছেন এবং যৌথ একটি ছবি শেয়ার করেছেন।

ডা. মাহমুদা মিতু বলেন, এই জোটে অনেকেই নিজের আসন ছাড়বে, নিজের রাজনৈতিক ক্যারিয়ারে অনেক বড় ছাড় দেবে। রাজনীতি বহুবছর ধরে ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক ছিল, কিন্তু এই জোটে শুধুমাত্র ব্যক্তি ছাড় দিচ্ছে না অনেক দলও অনেক ছাড় দিচ্ছে। প্রত্যেকে জোট রক্ষার্থে দেশের ঐক্য ধরে রাখতে আগামির ক্ষমতাকেও অনেক ক্ষেত্রে ছাড় দিচ্ছে। মূল উদ্দেশ্য যাই হলো ঐক্যটাকে ধরে রাখা।

তিনি বলেন, কত ছেলেরা জীবন দিলো… ২৪ এর আন্দোলনের পর এটাই নতুন বাংলাদেশের সূচনা। আমরা যে যার জায়গা থেকে ছাড় দিয়ে হলে ঐক্য চাই। বিভাজন আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। নতুন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে রাজনীতি হবে মানুষের জন্য।

ডা. মাহমুদা মিতু বলেন, এনসিপি বরাবরই একা দাঁড়াতে চেয়েছিলো তারপর এনসিপি নানা বাস্তবতার মুখোমুখি হয়েছে। হাদি হত্যার পরে নানা বাস্তবতায় এনসিপি দেশের স্বার্থে জোটের সিদ্ধান্ত নিয়েছে। জোট নিয়ে আলোচনাগুলোকে যেমন অস্বীকার করার উপায় নেই, তেমনি সমালোচনাগুলোকেও অস্বীকার করার উপায় নেই। কিন্তু দিনশেষে সংগঠন চলে সামগ্রিক সিদ্ধান্তে। আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদিও অনেক খুশি হতো। হাদির স্বপ্ন ছিল পার্লামেন্টে যাবে, হাদি চলে গেলো কিন্তু হাদির ছেলের জন্য হলেও আমাদের সামগ্রিক ঐক্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, শুরু থেকে আমাকে দেখেছে তারা জানে নিজের গোছানো জীবন ছেড়ে কেন, কিভাবে এখানে আছি। এই রাজনৈতিক জীবনে আমি নিজেকে অনেক বড় হুমকিতে ফেলেছি, যখন যা বলার প্রয়োজন হয়েছে স্পষ্ট বলেছি। স্পষ্ট অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এখনো আমি পরিবারের সেইফটির চিন্তায় নির্ঘুম কাটাই। নিজে এমন একটা জীবন বেছে নিয়েছি যে পিছনে ফেরার উপায় নেই। দেশের প্রয়োজনে নিজেকে রিস্কে ফেলেছি, কোনোদিনও অন্যায় করিনি, নিজের স্বার্থও ভাবিনি আগামিতেও ভাববো না ইনশা আল্লাহ। দেশের প্রয়োজনে যেকোনো ব্যক্তিগত ছাড় দিতেও আমিও দুইবার ভাববো, না ইনশা আল্লাহ।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরও বলেন, আমি আল্লাহর উপর তাওক্কুল করে চলি। আমি বিশ্বাস করি আমার জন্য যা আছে তা পাহাড়ের ওপারে থাকলেও আল্লাহ আমাকে পৌঁছে দেবেন। কেউ বলছে, আসন বেশি দিয়ে জামায়াত হেরে গেলো, হ্যান হলো ত্যান হলো কিন্তু হাদির সেই কথাটা মনে হলো জিতটাই আসল নয়। আমাদের এই আজাদির লড়াই দীর্ঘ। এই ঐক্য ও আমাদের এক ধরনের জিত।

ডা. মাহমুদা মিতু বলেন, নাহিদ ইসলাম আমার ছোট ভাই কিন্তু আমার বড় নেতা। নাহিদ ইসলামকে আমি বিশ্বাস করি, স্নেহ করি, শ্রদ্ধাও করি। ২৪ এর আন্দোলনেও তার উপর আস্থা ছিল- এখনো তার সকল সিদ্ধান্তে আমার সম্পূর্ণ আস্থা আছে, আগামিতেও থাকবে ইনশা আল্লাহ।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা