১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করল ইসি

নিজেস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার জারিকৃত এই প্রজ্ঞাপনের মাধ্যমে সময়সূচি ঘোষণা করেছে ইসি।

এতে বলা হয়েছে, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিলের তারিখ ৫ থেকে ১১ জানুয়ারি।

আপিল নিষ্পত্তির তারিখ ১২ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি।

ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি।

ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের লক্ষ্যে ভোটারদের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই সময়সূচি ঘোষণা করেছে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে