২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাখালীতে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর পরিচ্ছন্নতা কর্মীরা মহাখালী এলাকায় অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ডিএনসিসির আওতাধীন ওয়ার্ড ২০ এর বীর উত্তম একে খন্দকার সড়ক, তাজ উদ্দিন আহমেদ সড়ক, মহাখালী রেলগেট, সেতু ভবন, আমতলার মোড় এবং জনস্বাস্থ্যের গেট এলাকায় এ অভিযান চালানো হয়।

পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছেন, ডিএনসিসির কর্মীরা নিয়মিতভাবে শহরের বিভিন্ন এলাকায় অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করে থাকে। আজকের কার্যক্রমও তারই অংশ হিসেবে ছিল।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ গত বৃহস্পতিবার জানান, নভেম্বর মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশন মোট ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারণ করেছে।

এদিকে, ডিএনসিসি সম্প্রতি এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে অবৈধভাবে সাঁটানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের পর এসব অপসারণ না করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ডিএনসিসি এলাকার বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার, এবং বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হচ্ছে। এজন্য এসব স্থাপনকারীদের নিজ উদ্যোগে এসব অপসারণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি