১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

নিজেস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও প্রাক-প্রস্তুতিমূলক বিষয়ক মতবিনিময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন।

জানা গেছে, নির্বাচনে নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। একইসঙ্গে ভোটের আগে-পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়েও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে।

এর আগে, প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক গত ২০ অক্টোবর হয়েছিল। ওই সভায় ভোটের আগে-পরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। সবমিলিয়ে এবার ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ