২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফসলী জমিতে জরুরি ভিত্তিতে কৃষিযন্ত্র পাঠাচ্ছে চীন সরকার

নিজেস্ব প্রতিবেদক

মঙ্গলবার চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েলো রিভার ও হুয়াইহ্য নদীর মধ্যবর্তী প্রধান শস্য উৎপাদন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে শরতের ফসল কাটার কাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে।

বিশেষ করে হ্যনান, শানতোং এবং আনহুই প্রদেশে বৃষ্টির কারণে ফসল কাটার অগ্রগতি ধীর হয়ে গেছে। এ পরিস্থিতিতে মন্ত্রণালয় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে, যা ফসল কাটার জন্য কৃষিযন্ত্র সরবরাহ ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদানে কাজ করছে।

এ পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৩০০টি ট্র্যাক্টরচালিত হারভেস্টার ও ১,৯৮৬টি মোবাইল শস্য শুকানোর যন্ত্র ক্ষতিগ্রস্ত অঞ্চলে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরবর্তী ধাপে হ্যপেই, শানসি, চিয়াংসু, আনহুই, শানতোং, হ্যনান, হুবেই এবং শায়ান’সি — এই আট প্রদেশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী আরও যন্ত্রপাতি পাঠানোর ব্যবস্থা করা হবে।

চীনা কর্তৃপক্ষ বলছে, এই দ্রুত পদক্ষেপের মাধ্যমে শরতের ধান ও গমসহ প্রধান শস্যের নিরাপদ আহরণ নিশ্চিত করা হবে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি