১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তামিম-মাশরাফিকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলেন সাইম

নিজেস্ব প্রতিবেদক

পাকিস্তানের ব্যাটার সাইম আইয়ুব ব্যাট হাতে এশিয়া কাপে এক অদ্ভুত রেকর্ড গড়লেন। বাংলাদেশের বিপক্ষে তার দল জিতলেও তিনি ম্যাচের শুরুতেই আউট হন শূন্য রানে। তাতেই লজ্জার রেকর্ডটা গড়ে ফেলেন। তাতে তিনি এই রেকর্ড থেকে মুক্তি দেন মাশরাফি বিন মুর্তজা ও তানজিদ হাসান তামিমকে।

বৃহস্পতিবার রাতে মেহেদী হাসানের বলে মিড অনের মাথার ওপর দিয়ে শট খেলতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন সাইম। আউট হন ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই।

এবারের এশিয়া কাপে এ নিয়ে চতুর্থবার শূন্য রানে আউট হলেন সাইম। আর এ দিয়েই তিনি ছাড়িয়ে গেলেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

২০১৬ সালের এশিয়া কাপে মাশরাফি, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে তানজিদ, ২০০৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ের রেজিস চাকাভা—এরা সবাই এক টুর্নামেন্টে ৩ বার করে শূন্য রানে আউট হয়েছিলেন। এত দিন এ রেকর্ডের ভাগীদার ছিলেন তারা। এবার সবাইকে পেছনে ফেলে একাই শীর্ষে উঠে গেলেন সাইম আইয়ুব।

এর মধ্য দিয়ে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন সাইমের দখলে।

শুধু তাই নয়, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ নিয়ে সাইমের শূন্য রানের সংখ্যা দাঁড়াল ৯। পাকিস্তানের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন কেবল উমর আকমল, যিনি ৭৯ ইনিংসে ১০ বার শূন্য রানে আউট হয়েছেন। সাইম খেলেছেন মাত্র ৪৫ ইনিংস, তাতেই শহীদ আফ্রিদিকে (৮ বার শূন্য) টপকে গেছেন।

পাকিস্তানের হয়ে ভরসা জাগানো ওপেনার হয়ে ওঠার বদলে সাইম এখন হয়ে গেছেন ‘টুর্নামেন্ট–ফ্লপ’।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে