২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ের নেতৃত্ব দিতে” কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন,

“আমি আগেও বলেছি, কয়েক সপ্তাহের মধ্যেই আপনারা তারেক রহমানকে দেশে ফিরতে দেখবেন। ইনশাআল্লাহ, তিনি আসবেন বিএনপির নির্বাচনী প্রক্রিয়ার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত পর্যায়ের নেতৃত্ব দিতে।”

তিনি আরও বলেন,

“তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল মানুষের নেতা। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল, আগামীতেও থাকবে।”

দেশে ‘নাশকতা সৃষ্টির অভিযোগ’ প্রসঙ্গে তিনি বলেন,

“স্বৈরাচারের দোসর কারা ছিল, তা অতীতে যেমন দেখেছেন, এখনও দেখতে পাচ্ছেন। জনগণ এখন খুব ভালো করেই বুঝতে পারছে, কারা আসলে স্বৈরাচারী রাজনীতির সঙ্গে যুক্ত।”

জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়া বিএনপি নেতাদের যুক্তরাষ্ট্রে ‘হেনস্তার’ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন,

“আওয়ামী লীগের রাজনীতি কখনোই জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে। দেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এমন যেন এটি তাদের পৈত্রিক সম্পত্তি। তবে জনগণ জানে কীভাবে তাদের প্রতিহত করতে হয়।”

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি