১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে মব: রিজভী

নিজেস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকার প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, আন্দোলনের সময় বিএনপি নেতারা লুকিয়ে যেখানে আশ্রয় নিয়েছে, পুলিশ সেখান থেকেই ধরে এনেছে। সেই পুলিশ এখন কোথায়?

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, মিফতাহ সিদ্দিকী ও এম নাসের রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ