১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সোহাগ হত্যাকাণ্ড: পাথর নিক্ষেপকারী গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম।

তিনি বলেন, ঢাকার ডিবি পুলিশের একটি দল রাতে ইটবাড়িয়া থেকে সোহাগ হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে তার নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।

ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগে গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়েই অভিযানে নামে পুলিশ। ইটবাড়িয়ার একটি বাসা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সূত্রটি আরও জানায়, ওই ব্যক্তিই সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন বলে নিশ্চিত হয়েছে তারা। তবে মামলার বাকি আসামিরা যাতে সতর্ক না হয়, সে জন্য এখনই তার পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) মামলার অন্যতম আসামি নান্নুকে র্যাব গ্রেফতার করে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস