১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এক মঞ্চে অনি-মিজান-রাফা, সঙ্গে আরও থাকছেন যাঁরা

নিজেস্ব প্রতিবেদক

একক কনসার্ট নিয়ে দেশে ফিরছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক গিটারিস্ট অনি হাসান। ১৮ জুলাই রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্টটি। ‘লেটস ভাইব-অনি হাসান ফিচারিং অল স্টারস’ শিরোনামের কনসার্টে অনির সঙ্গে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা।

ইতিমধ্যে বেশ কয়েকজন তারকার নাম ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান। তালিকায় মিজান রহমান, জামশেদ চৌধুরী ও রাফা ছাড়াও ১০ জনের বেশি ব্যান্ডশিল্পী রয়েছেন। আরও কয়েকজনের নাম ঘোষণা হবে শিগগিরই, জানিয়েছে আয়োজকেরা। বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন।

পারফরম্যান্সের পাশাপাশি এ আয়োজনে থাকবে গিটার মাস্টারক্লাস। যেটি পরিচালনা করবেন অনি হাসান নিজেই। অনির সঙ্গে এই সেশনে থাকবেন ইন্ডালো ব্যান্ডের গিটারিস্ট জুবায়ের হাসান, তৌকির তাজাম্মুলসহ দেশসেরা গিটারিস্টরা। তাঁদের কাছ থেকে শেখার এ সুযোগ পেতে টিকিট কাটতে হবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। মাস্টারক্লাসের টিকিট মূল কনসার্টের টিকিট থেকে আলাদাভাবে কাটতে হবে।

এরই মধ্যে এ কনসার্টের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। যেখানে শিক্ষার্থীদের জন্য আর্লি বার্ড টিকিট ৮০০ টাকা, সাধারণ আর্লি বার্ড টিকিট ১ হাজার টাকা এবং মাস্টারক্লাস ও কনসার্ট (কম্বো টিকিট) আড়াই হাজার টাকা। বিকেল থেকে শুরু হবে মাস্টারক্লাস, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপর সন্ধ্যায় শুরু হবে মূল কনসার্ট, যা চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্টটি আয়োজন করেছে ঢাকা ব্রডকাস্ট।

মাত্র ১৮ বছর বয়সে গিটারিস্ট হিসেবে যাত্রা শুরু করেছিলেন অনি হাসান। ক্যারিয়ারের শুরুর দিকে ভাইব ব্যান্ডে বাজিয়েছেন। ভাইব ব্যান্ডে ভাঙনের পর ওয়ারফেজে যোগ দেন। ২০১১ সালে উচ্চশিক্ষার জন্য দেশে ছাড়েন অনি। বর্তমানে চীনে বাস করছেন, সেখানেই বিয়ে করে থিতু হয়েছেন তিনি।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা