১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র-কানাডার অর্ধশত হলে ‘তাণ্ডব’

নিজেস্ব প্রতিবেদক

শাকিব খানের ‘তাণ্ডব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। এবারের ঈদে দেশের সিনেমাহলে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে ব্যবসা এবং আলোচনা–দুই দিক দিয়েই এগিয়ে ‘তাণ্ডব’। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে মধ্যে শাকিব খানের ‘তাণ্ডব’ মুক্তি পেতে চলেছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের ৬০টিরও বেশি হলে।

দেশগুলোতে সিনেমাটির ওভারসিজ রিলিজের দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ ও রুবনা রশীদ খান জানিয়েছেন ইউরোপ, আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তির ক্ষেত্রে প্রথম সপ্তাহে মোট ৬০টি সিনেমা হলে মুক্তির প্রস্তুতি চলছে।

তারা বলেন, ‘শাকিব খানের ছবির ক্ষেত্রে সবসময়ই একটু বড় পরিসরেই ভাবতে হয়। কারণ, তার ফ্যানবেজটা বিশাল। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের ছবিটি নিয়ে আমরা ভিন্ন স্ট্রাটেজি গ্রহণ করেছি। একই সঙ্গে আমেরিকা, কানাডা ও ইউরোপে মুক্তি দেব।’

এদিকে সুড়ঙ্গ ও তুফানের পর রায়হান রাফীর তাণ্ডব বিদেশি দর্শকদের কাছে দারুণ দর্শক টানবে বলে মনে করা হচ্ছে। ছবিটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব পয়সা উসুল সিনেমা। দেশের হলে হলে তাণ্ডবের অগ্রিম টিকিট সোল্ড আউট। সিনেমাটিতে একাধিক চমক রয়েছে; যা নিয়ে তেমন কিছুই বলতে চাই না। আশা করি, ছবিটি দর্শকরা হলে এসে দেখবেন এবং চমকগুলো উপভোগ করবেন।’

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা