১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাকিংহাম প্যালেসে ড. ইউনূসকে স্বাগত জানালেন রাজা তৃতীয় চার্লস

নিজেস্ব প্রতিবেদক

লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে তাদের একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এক ফেসবুক পোস্টে তাদের ছবি শেয়ার করে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিক লিখেছেন, রাজা চার্লস দীর্ঘদিন ধরেই প্রফেসর ইউনূসের কাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মাইক্রোক্রেডিট ব্যাংকের পথিকৃৎ হিসেবে দারিদ্র্য বিমোচনে ইউনূসের অনন্য অবদান, সামাজিক ব্যবসার ধারণা প্রচারে তার নিরলস প্রয়াস এবং ‘থ্রি জিরো’ আন্দোলনের মাধ্যমে সভ্যতাকে আত্মবিনাশ থেকে রক্ষার আহ্বান রাজাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

প্রেস সচিব আরও জানিয়েছেন, প্রফেসর ইউনূসের একটি বইয়ের জন্য ভূমিকাও নিজ হাতে লিখেছেন রাজা তৃতীয় চার্লস, যা তাদের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অনন্য দৃষ্টান্ত।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস