২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

নিজেস্ব প্রতিবেদক

চোখের চিকিৎসা শেষে আজ শুক্রবার রাতে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, রাতে দলের মহাসচিব দেশে ফিরছেন। বাংলাদেশ সময় রাত ১১টায় থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে রাত ১টা ২০ মিনিটে।

এর আগে, চোখের স্বাস্থ্যগত জটিলতা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে বিএনপি মহাসচিব গত ১৩ মে দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি