২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ থেকে ৬ জুন ব্যাংক খোলা রাত ১০টা পর্যন্ত

নিজেস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর যেসব স্থানে কুরবানির পশুর হাট পরিচালিত হতে যাচ্ছে ওইসব এলাকায় নিকটবর্তী ব্যাংকের শাখা বা উপশাখাগুলো খোলা রাখা হবে। আগামী ৩ জুন থেকে ঈদের আগের দিন ৬ জুন পর্যন্ত ওইসব শাখা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনার আলোকে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, কুরবানির পশুর হাটে যাতে গ্রাহকরা নগদ লেনদেনের পরিবর্তে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন, সেজন্য এসব পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কুরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য লেনদেন করতে পারবে। সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখা বা বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে ব্যাংকগুলো যেসব শাখা খোলা রাখবে সেগুলো সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর জন্য আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি