৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাইনালের টিকিট পেতে দুই বাংলাদেশিকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

নিজেস্ব প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে যেন বাংলাদেশিদের মেলা বসেছে। এই দলে খেলছেন বাংলাদেশের তিন ক্রিকেটার–সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। এর মধ্যে সাকিব এবং রিশাদকে নিয়ে আজ (শুক্রবার) দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নেমেছে দলটি।

এই ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে লাহোর। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে ১ উইকেটে ১৮ রান তুলেছে লাহোর।

সাকিব এলিমিনেটরেও লাহোরের একাদশে ছিলেন। সেদিন এক ওভারে ৪ রান দিয়ে এক উইকেট শিকার করেন তিনি।

এদিকে পাকিস্তানে পেসার জামান খানের বদলি হিসেবে একাদশে ফিরেছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। এলিমিনেটর থেকে লাহোরের একাদশে এই একটি পরিবর্তন-ই এসেছে।

অন্যদিকে মেহেদী হাসান মিরাজ এখনো লাহোরের হয়ে মাঠে নামার সুযোগ পাননি। বেঞ্চে বসেই সময় পার করতে হচ্ছে তাকে।

লাহোর কালান্দার্স একাদশ

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন, হারিস রউফ।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি