১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইমনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

নিজেস্ব প্রতিবেদক

যেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়লেন পারভেজ হোসেন ইমন। দলের অন্য ব্যাটারদের কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারলেন না। তবু দলকে লড়াকু পুঁজি এনে দিতে বুক চিতিয়ে লড়াই করেছেন ইমন। ছক্কার রেকর্ড গড়েছেন, করেছেন মনে রাখার মতো এক সেঞ্চুরি। তার ব্যাটে চড়েই ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তুলেছে বাংলাদেশ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ওপেনার তানজিদ হাসান (১০) এবং তিনে নামা অধিনায়ক লিটন দাসকে (১১) হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

সে বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ইমন। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ৫৮ রানের জুটি গড়ে তোলেন তিনি। ব্যক্তিগত ২০ রান হৃদয় ফিরলেও হাল ছাড়েননি ইমন। পরের ব্যাটারদের মধ্যে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। তবু চার-ছয়ের ফোয়ারা ছুটিয়ে ঠিকই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৫৩ বলে পেয়েছেন তিন অঙ্কের দেখা। শেষ ওভারে জাওয়াদউল্লাহর বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাটে এসেছে ৫ চার ও ৯ ছক্কায় ৫৪ বলে ১০০ রান।

দুর্দান্ত এই সেঞ্চুরির পথে ছক্কার রেকর্ড গড়েছেন ইমন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড তার। আগের রেকর্ডটি ছিল রিশাদ হোসেনের দখলে। গত বছর শ্রীলংকার বিপক্ষে ইনিংসে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

আমিরাতের বোলারদের মধ্যে বল হাতে সবচেয়ে সফল জাওয়াদউল্লাহ। ৪ ওভার বল করে ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে