২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা

নিজেস্ব প্রতিবেদক

নানা পদক্ষেপের পরও দেশে ইন্টারনেটের মূল্য এখনো নাগালের বাইরে- এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল অপারেটরগুলোর উদ্দেশে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, ইন্টারনেটের মূল্য না কমালে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

বৃহস্পতিবার রাজধানীর বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে বকেয়া, লাইসেন্স ইস্যু ও পারফরম্যান্স রিভিউসহ সব কিছুই তোলা হবে।

তিনি জানান, বিটিআরসি ইতোমধ্যে প্রয়োজনীয় রেগুলেটরি প্রস্তুতি নিয়েছে এবং অপারেটরদের অংশগ্রহণে আলোচনা হয়েছে। যারা এখনো অনুপস্থিত, তাদের সতর্ক করা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব, ‘আমরা কারো পথ বন্ধ করতে চাই না। তবে জনগণের জন্য মানসম্পন্ন, সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতেই হবে। অপারেটরদের সহযোগিতা না পেলে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে।’

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, ইন্টারনেটের দাম কমানো শুধু বিটিআরসির একক সিদ্ধান্ত নয়; এটি পুরো ইকোসিস্টেমের সম্মিলিত চ্যালেঞ্জ।

১৭ মে উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য, ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন’- শুধু শ্লোগান নয়, বরং প্রযুক্তিতে নারীদের প্রবেশাধিকার ও নেতৃত্ব নিশ্চিতের এক কঠোর চ্যালেঞ্জ’।

আইটিইউ’র তথ্য অনুযায়ী, বিশ্বে এখনো ২.৬ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত।তাদের একটি বড় অংশ নারী। উন্নত দেশগুলোতে ডিজিটাল বিভাজন কমলেও স্বল্পোন্নত ও নিম্ন আয়ের দেশগুলোতে নারীরা এখনো পিছিয়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্বে) জহিরুল ইসলাম।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি