৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তান সফর নিয়ে সরকারের অনুমতির অপেক্ষায় বিসিবি

নিজেস্ব প্রতিবেদক

পাকিস্তানে আসন্ন সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরের ব্যাপারে সরকারের অনুমতির ওপরই নির্ভর করছে বিসিবি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তানে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, পিএসএলের ফাইনাল হবে ২৫ মে, যেদিন বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি হবার কথা ছিল।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে নতুন সূচি পাঠিয়েছে। সেখানে প্রথম টি-টোয়েন্টি রাখা হয়েছে ২৭ মে এবং শেষ ম্যাচ ৫ জুন।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, সরকারের নিরাপত্তা সংস্থা এবং ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের মতামতের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ‘ট্যুরের তারিখ ও ভেন্যু নিয়ে সরকারিভাবে তথ্য পেলে আমরা তা সরকারের কাছে পাঠাব। বিসিবি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় না। যদি সরকারের নিরাপত্তা সংস্থাগুলো এবং দূতাবাস পাকিস্তানকে ভ্রমণের জন্য নিরাপদ ঘোষণা করে, তাহলে আমরা সফর করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের আগের সভায় সিদ্ধান্ত হয়েছিল, এমন যেকোনো বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। সব পক্ষ থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। অতীতে নিরাপত্তা নিয়ে অনেক উদ্বেগ ছিল, কিন্তু পাকিস্তান প্রমাণ করেছে যে তারা নিরাপত্তা দিতে পারে। তারপরও বর্তমান পরিস্থিতিতে আমাদের দেখতে হবে, পুরো দেশে স্থিতিশীলতা আছে কিনা।

পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলবে। ম্যাচ দুটি হবে ১৭ ও ১৯ মে, শারজাহতে। এরপর ২১ মে দলের লাহোরে যাওয়ার কথা।

এখন সবকিছু নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের ওপর। সরকার থেকে অনুমতি মিললেই চূড়ান্ত হবে পাকিস্তান সফর।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি