১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করল তালেবান

নিজেস্ব প্রতিবেদক

আফগানিস্তানে তালেবান সরকার দাবা খেলা নিষিদ্ধ করেছে। তারা বলেছে, ইসলামি শরিয়তের দৃষ্টিতে এই খেলা জুয়ার মতো, তাই যতদিন না এর বৈধতা স্পষ্ট হচ্ছে, ততদিন খেলা বন্ধ থাকবে।

রোববার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি বলেন, ‘দাবা খেলা শরিয়া অনুযায়ী জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত। এ খেলার সঙ্গে ধর্মীয় কিছু বিষয় জড়িত। যতদিন না এসব বিষয়ে সমাধান হয়, ততদিন দাবা খেলা স্থগিত থাকবে।’

তালেবান সরকার ২০২১ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। তারা বলছে, এসব সিদ্ধান্ত শরিয়ার আলোকে নেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের জন্য খেলাধুলা একপ্রকার নিষিদ্ধই করে দিয়েছে তারা।

কাবুলের এক চা দোকানের মালিক আজিজুল্লাহ গুলজাদা বলছেন, তিনি এ সিদ্ধান্ত মানবেন, কিন্তু এতে তার ব্যবসার ক্ষতি হবে। তিনি বলেন, ‘এখনকার তরুণদের তেমন কিছু করার নেই। তারা এখানে এসে এক কাপ চা খেতো আর বন্ধুর সঙ্গে দাবা খেলত। অন্য মুসলিম দেশেও তো দাবা খেলা হয়।’

তালেবান এর আগেও খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গত বছর তারা মিক্সড মার্শাল আর্টস বা এমএমএ প্রতিযোগিতা নিষিদ্ধ করে। কারণ হিসেবে তারা বলেছিল, ‘এ খেলা খুব সহিংস এবং শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক।’

২০২১ সালেই তারা এমন আইন চালু করে যাতে ‘মুখে ঘুষি মারা’ নিষিদ্ধ করা হয়। তখন থেকেই এমএমএ কার্যত বন্ধ হয়ে যায়।

তালেবান সরকারের এমন নিষেধাজ্ঞাগুলো নিয়ে আন্তর্জাতিকভাবে নানা আলোচনা চলছে। তবে তারা বলছে, ইসলামি বিধি-বিধান মেনেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে