৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানান আইসক্রিম

নিজেস্ব প্রতিবেদক

ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত। বাইরে বেরোলেই ঠান্ডা পানীয় ছাড়া কিছুই মুখে রুচছে না। বাইরে থেকে ফিরেই হাত চলে যাচ্ছে ফ্রিজের দিকে। মাঝেমাঝে আইসক্রিমও অর্ডার করে ফেলছেন। তবে বাইরে থেকে অর্ডার না করে বরং বাড়িতেই বানিয়ে নিতে পারেন আইসক্রিম। কম উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নিন চকোলেট, পিনাট, বাটার আইসক্রিম। চলুন জেনে নেই এর প্রণালীর বিষয়ে।

উপকরণ:

১. ৪টি পাকা কলা

২. আধকাপ পিনাট বাটার

৩. আধ কাপ কোকো পাউডার

৪. ১ টেবিল চামচ চকোলেট প্রোটিন পাউডার

৫. আধ চা চামচ খাঁটি ভ্যানিলা এক্সট্র্যাক্ট

৬ পরিমাণ মতো লবণ

৭. সামান্য দুধ

এবার উপরের সব উপকরণগুলো ব্লেন্ডারে একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ হয়েছে কি না একবার দেখে নিন। কলা ঠিকভাবে না মিশলে সামান্য দুধ দিয়ে আবার মেশান। এরপর মিশ্রণটি ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তার পর জমে গেলে আইসক্রিম স্কুপ দিয়ে খেতে পারেন।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি