২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে ‘জংলি’

নিজেস্ব প্রতিবেদক

সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত চলচ্চিত্র ‘জংলি’ মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। তবে এবার নতুনত্ব হিসেবে সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে দেশটিতে।

এর আগে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে বাংলা ভাষায় সাবটাইটেলসহ মুক্তি পেলেও ‘জংলি’ হতে যাচ্ছে প্রথম কোনো বাংলা চলচ্চিত্র, যা উর্দুতে ডাব হয়ে দেশটিতে প্রদর্শিত হবে।

‘জংলি’ চলচ্চিত্রটি চলতি বছরের ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং প্রশংসিত হয় দর্শকমহলে। এরপর এটি আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারে একযোগে মুক্তি পায়। এবার সেই যাত্রায় নতুন সংযোজন হলো পাকিস্তান।

পাকিস্তানে ছবিটি পরিবেশন করবে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী জানান, আমরা ইতোমধ্যেই ছবিটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার সঙ্গে সব চুক্তি সম্পন্ন করেছি। বর্তমানে উর্দু ডাবিংয়ের কাজ চলছে। এটি উর্দুতে ডাব করা প্রথম বাংলা সিনেমা হিসেবে পাকিস্তানে মুক্তি পাবে।

এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শিশু শিল্পী নৈঋতা অভিনয় করেছেন ‘পাখি’ চরিত্রে। এছাড়া রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী দীঘি ও অন্যান্যরা।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি