১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন কখন সিদ্ধান্ত বাংলাদেশের, তবে সংস্কারগুলো প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

নিজেস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই জানিয়ে জোটটির রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের। তবে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন। কারণ, টেকসই বাংলাদেশ নির্মাণে এগুলো গুরুত্বপূর্ণ।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘ডিক‍্যাব টকে’ এসব কথা বলেন ২৭ দেশের জোটের এ রাষ্ট্রদূত। ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ–ডিকাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাইকেল মিলার বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে সংস্কারের বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংস্কারে একসঙ্গে কাজ করবে।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে; তাতে জড়িত প্রত্যেকের বিচার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে তা হতে হবে স্বচ্ছতার সাথে।

অর্থপাচার সংক্রান্ত ভিন্ন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইউরোপে পাচার হওয়া অর্থ যদি বাংলাদেশ সরকার ফেরত আনতে চায়; তবে এ নিয়ে রাষ্ট্রগুলোর সঙ্গে যথাযথ তথ্য-উপাত্ত নিয়ে যোগাযোগ করতে হবে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস