১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরাইলের আরেক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

নিজেস্ব প্রতিবেদক

শনিবার ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর এবার নেগেভ অঞ্চলের নাওয়াতিম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী।

রোববার এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইয়েমেনি বাহিনী ইসরাইলের আরও একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়াহিয়া সারির ভাষায়, ‘ইয়েমেনি বাহিনী ‍সম্প্রতি নেগেভ অঞ্চলের নাওয়াতিম বিমানবাহিনী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলের এই ঘাঁটিটি দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের অংশে অবস্থিত’।

‘নেগেভ অঞ্চলে এই অপারেশনটি ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে পরিচালিত হয়েছে’, যোগ করেন ইয়েমেনি মুখপাত্র।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সামরিক সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনি বাহিনীর সমর্থন অব্যাহত থাকবে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ তুলে নেওয়া না হওয়া পর্যন্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিজান চলবে’।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে।

তাদের এসব হামলার ফলে ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে।

ইয়েমেনি বাহিনী কেবল ইসরাইলি সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে না। তারা ইসরাইলি আগ্রাসনে সমর্থনকারী মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান ও হামলা চালিয়ে আসছে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে