২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে ৯৯ টি ককটেল ও কাচের বোতল দিয়ে তৈরি করা ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ৫৯ বিজিবি’র অধীনস্ত চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অজ্ঞাত স্থান দিয়ে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদি সীমান্ত এলাকা ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী শহর অভিমূখে পরিবহন হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটেলিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর দিকনির্দেশনায় চকপাড়া বিওপির বিজিবি সদসারা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রম ও কৌশল তৎপরতা বৃদ্ধি করে। সেই প্রেক্ষাপটে চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃয়ে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৬ হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেন।

রাত ৮ টার সময় ৫৯ বিজিবি’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এ সব তথ্যা জানান তিনি বলেন, বিজিবি মহাপরিচালক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জাতীয় দ্রব্যাদি প্রতিরোধে সকল ব্যাটালিয়ন অধিনায়কগণকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন।

মহাপরিচালকের সেই নির্দেশনা অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্ব পূর্ণ এলাকার সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যরা অত্যন্ত তৎপরতা ও বিচক্ষণতার সাথে চোরাচালান প্রতিরোধকল্পে দায়িত্ব পালন করে আসছে। আটককৃত বিস্ফোরক বিষয়ে জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা করা হবে বলে জানান তিনি।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি