১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যে পণ্যে ৩,৫২১ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নিজেস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোয় উৎপাদিত সোলার প্যানেলের ওপর অন্তত ৩,৫২১ শতাংশ শুল্ক ধরার পরিকল্পনার কথা জানিয়েছে। দ্য গার্ডিয়ান

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষ সোলার প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তৎকালীন বাইডেনের প্রশাসনকে নিজ দেশের প্রতিষ্ঠানগুলো রক্ষার আহ্বান জানিয়ে আসছিল। এ নিয়ে গত এক বছর তদন্ত করা হয়।

সেই তদন্তের পর বর্তমান ট্রাম্প প্রশাসন সোলার প্যানেলের ওপর এ পরিমাণ শুল্ক আরোপের পরিকল্পনা নিল।

প্রস্তাবিত এই শুল্ক কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের যেসব প্রতিষ্ঠান চীনের অর্থে পরিচালিত হয় এবং সস্তায় যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করে সেগুলোর ওপরও প্রযোজ্য হবে। তবে দেশ ও প্রতিষ্ঠান ভেদে শুল্কের পরিমাণ ভিন্ন হবে।

আগামী জুনে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কম্বোডিয়ার কয়েকটি সোলার যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর সর্বোচ্চ ৩,৫২১ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কেননা, সেসব প্রতিষ্ঠান মার্কিন বাণিজ্য বিভাগের তদন্তের সময় পুরোপুরি সহযোগিতা করেনি।

মালয়েশিয়ায় চীনা প্রতিষ্ঠান জিনকো সোলারের পণ্যের ওপর সবচেয়ে কম ৪১ শতাংশ শুল্কের পরিকল্পনা করা হয়েছে। থাইল্যান্ডে চীনা প্রতিষ্ঠান ট্রিনা সোলারের পণ্যের ওপর ৩৭৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে।

কোনো প্রতিষ্ঠানই এ বিষয়ে বিবিসির সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা শুল্ক এড়াতে অনেক চীনা প্রতিষ্ঠান দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোয় কারখানা স্থানান্তর করে।

মার্কিন বাণিজ্য বিভাগের তদন্তকে আমেরিকান অ্যালায়েন্স ফর সোলার ম্যানুফেকচারিং ট্রেড কমিটি স্বাগত জানিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান কৌঁসুলি টিম ব্রাইটবিল ব্রিটিশ গণমাধ্যমটিকে বলেন, এটা নিশ্চিত আমাদের জন্য বিজয়। সবাই জানেন যে চীনা সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতারণা করে আসছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র দক্ষিণপূর্ব এশিয়ার সেই চার দেশ থেকে অন্তত ১২ বিলিয়ন ডলারের সোলার যন্ত্রপাতি কিনেছিল।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে