১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়

নিজেস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে । ১৬ই এপ্রিল সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

এ বিষয়ে এখন সবদিক থেকে যাচাইবাছাই চলছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, যেসব প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়ে কাজ চলছে। দ্রুতই এটি চূড়ান্ত রূপ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ড. সৈয়দ রেফাত আহমেদ আরও বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কি না তা বের করে দূরীকরণেরও কাজ চলছে। স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তাও কামনা করেন প্রধান বিচারপতি।

এদিন ব্রাকের সহায়তায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বেশ কিছু অবকাঠামো উদ্বোধন শেষে এলআরএফ কার্যালয়ে আসেন তিনি। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন। হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামোও পরিদর্শন করেন প্রধান বিচারপতি।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস