১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক

নিজেস্ব প্রতিবেদক

সহযোগিতামূলক প্রচেষ্টা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা করছে দুই দেশ । যার মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করবে।

সোমবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বৈঠকে বিষয়টি আলোচনা হয়। এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বাংলাদেশের দুই উপদেষ্টার সাক্ষাতের প্রাথমিক উদ্দেশ্য ছিল অমীমাংসিত সমস্যা সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। উভয়পক্ষ আশা প্রকাশ করেছে, সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে।

দুই পক্ষের আন্তরিক আলোচনা দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য ফলাফল আনবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশকে তুরস্কের দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসরে প্রবেশাধিকার দেওয়া হবে, যা সাধারণত তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোর জন্য প্রযোজ্য। এতে করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটি আশাবাদী অধ্যায় রচিত করবে, যা বিভিন্ন ক্ষেত্রে বাড়তি সহযোগিতা, পারস্পরিক সহায়তা এবং ভাগাভাগি দ্বার উন্মোচন করবে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস