১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রোজা রেখে খেলতে একদমই কষ্ট হয় না: ইয়ামাল

নিজেস্ব প্রতিবেদক

লিওনেল মেসির ছায়া খুঁজে পান কেউ, কেউ দেখেন বড় স্বপ্ন। ছোট কাঁধে লামিনে ইয়ামাল বড় দায়িত্বই বইছেন। ১৭ বর্ষী ফরোয়ার্ড মাঠে নামেন, গোল করেন একই সঙ্গে সতীর্থ জাল খুঁজে দেন। রেকর্ডও গড়েন। এবার ভিন্ন এক কীর্তির সামনে স্প্যানিয়ার্ড।

কিছুদিন আগেই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোজা রেখে মাঠে নেমেছিলেন ইয়ামাল। ইফতার করেছেন ম্যাচ চলার সময়েই। এতে ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন সমর্থকরা।

ক্লার হয়ে মাঠে নামার পরে এবার জাতীয় দলের জার্সিতে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে রোজা রেখে মাঠে নামতে যাচ্ছেন তিনি। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। সেই দলের অন্যতম সদস্য হিসেবে আছেন ইয়ামাল। ২০ মার্চ প্রথম লেগ ও ২৩ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন ও ম্যাচে দুই জায়গাতেই রোজা রাখার ঘোষণা দিয়েছেন ইয়ামাল। ফুটবলের মতো খেলায় কিভাবে কিছু না খেয়ে কাটিয়ে দেন, এমন প্রশ্নে ইয়ামাল বলেছেন, ‘একদমই কষ্ট হয় না।’

এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘মনেই হবে না যে ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরে পানিশূন্যতা না রাখা। বার্সায় আমি এই ব্যাপারে সতর্ক ছিলাম। ফজরের সময়ে ইলেক্ট্রোলাইট পান করি। এটা সারাদিন শরীরকে পানিতে পূর্ণ রাখবে। ইফতারের সময় আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। পরিবর্তে প্রচুর পানি খাই। সবকিছু তাই নিয়ন্ত্রণে থাকে।’
বেনফিকার বিপক্ষে সফল হয়েছিলেন ইয়ামাল। বার্সাকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন। এবার জাতীয় দলের হয়ে পালা। রোজা রাখলেও ইয়ামাল যে এতটুকুও ক্লান্ত হন না, তা তার মাঠে দাপিয়ে বেড়ানো দেখেই বোঝা যায়।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ