২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চীন ও রাশিয়ার সম্পর্ক স্বল্পমেয়াদী নয়: চাং হানহুই

নিজেস্ব প্রতিবেদক

চীন ও রাশিয়ার সম্পর্ক স্বল্পমেয়াদী নয়, বরং এটি দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
সম্প্রতি রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং হানহুই বেইজিংয়ে ফনিক্স টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন।

চাং বলেন, “চীন ও রাশিয়ার সম্পর্কে উচ্চ মাত্রার রাজনৈতিক আস্থা, শক্তিশালী রাজনৈতিক ভিত্তি এবং সুপ্রতিষ্ঠিত যোগাযোগ রয়েছে। বিশেষ করে উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে ব্যাপক স্বার্থ ও ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে।”

তিনি আরও বলেন, “রাশিয়া ও আমেরিকার সম্পর্ক চীন-রাশিয়া সম্পর্ককে প্রভাবিত করবে না। রাশিয়া ও আমেরিকা কীভাবে তাদের সম্পর্ক গড়ে তুলবে, তা তাদের নিজেদের সিদ্ধান্ত। চীন ও রাশিয়ার সম্পর্ক দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তাভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এটি স্বল্পমেয়াদী নয়।”

চাং আরও উল্লেখ করেন, চীন ও রাশিয়া দুটি প্রতিবেশী দেশ, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত সমন্বয় বজায় রেখেই দুদেশ কাজ করবে। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে একমাত্র চীন ও রাশিয়ারই সীমান্ত রয়েছে। তাই, সুপ্রতিবেশী আচরণ, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত সমন্বয় বজায় রেখেই চীন রাশিয়া সামনের দিনগুলোতে এগিয়ে যাবে।”

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু