২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

নিজেস্ব প্রতিবেদক

বিপিএলের মাঝপথে অধিনায়ক পাল্টানো নতুন কিছু নয়। অতীতেও এমন হয়েছে, হলো এবারও। এনামুল হককে সরিয়ে তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় পাঁচে রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল।

বিজ্ঞপ্তিতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন মনোযোগ আরও বাড়াতে পারেন, সে জন্যই এনামুলের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে। এ ছাড়া দলীয় সূত্র থেকে জানা গেছে, আগে থেকেই রাজশাহীর পরিকল্পনা ছিল টুর্নামেন্টের একপর্যায়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। দলটির ম্যানেজমেন্ট মনে করছে, সেই দায়িত্বটি তাসকিনকে এখন দেওয়া যেতে পারে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি