১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কেয়ার বাংলাদেশে চাকরির সুযোগ

নিজেস্ব প্রতিবেদক

বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে গ্রিন স্কিলস ডেভেলপমেন্ট ইন রিফিউজি ক্যাম্পস প্রকল্পে টেকনিক্যাল ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: টেকনিক্যাল ম্যানেজার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অ্যাগ্রিকালচারাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসহ লাইভলিহুড ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। লাইভলিহুড প্রোগ্রামে টেকনিক্যাল সাপোর্ট ও ব্যবস্থাপনায় অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থার গ্রিন স্কিলস, ক্লাইমেট-স্মার্ট অ্যাগ্রিকালচার, মার্কেটসংক্রান্ত ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট, ইয়ুথ এমপ্লয়মেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। উইন্ডোজ, এমএস অফিস, ই-মেইলসহ সংশ্লিষ্ট ডেটাবেজের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: উখিয়া ফিল্ড অফিস, কক্সবাজার

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: মাসিক বেতন ১,৫৮,৪৪৫ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৫।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা