৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ জেলায় বজ্রপাতের শঙ্কা, মানতে হবে যে ১০ পরামর্শ

নিজেস্ব প্রতিবেদক

দেশের সাত জেলার বজ্রবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে বজ্রপাতের শঙ্কা রয়েছে।

শনিবার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এই বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। দেশের ১৪টি অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে এই সাত অঞ্চলে বজ্রপাতের একটা শঙ্কা রয়েছে।

এই অবস্থায় আবহাওয়া অফিস ১০টি পরামর্শ দিয়েছে। সেগুলো হলো:

১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ