২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট: প্রেস সচিব

নিজেস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, এটি অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট।

মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্ন দল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে।

কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে সফল হবে না জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট। 

আগামী জাতীয় নির্বাচনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে প্রেসসিচব বলেন, ‘বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে।’

পরে শহরে সনাতন ধর্মের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রেস সচিব। আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি