১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘সাংবাদিকরা শুধু সমালোচনাই করে না, প্রশংসাও করে’

নিজেস্ব প্রতিবেদক

শ্রীলংকা সফরে যাওয়ার ঠিক আগের দিন ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে যাওয়ার ঠিক আগে শুক্রবার মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন মেহেদি হাসান মিরাজ। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

এক সাংবাদিক প্রশ্ন করেন- আজ অধিনায়ক হয়েছেন বলে আপনি হাসিখুশি। পারফরম্যান্স খারাপ হলে সমালোচনা হবে। এমন পরিস্থিতির জন্য আপনি প্রস্তুত?

এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, সাংবাদিকরা যে শুধু সমালোচনাই করেন তা নয়। প্রশংসাও করেন। আমরা খেলার মাঠেও বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ি। সেখান থেকেও বের হয়ে আসতে হয়। তাই অধিনায়ক হিসাবে সব পরিস্থিতি মেনে নেওয়ার মানসিকতা থাকতে হয় সব সময়।

বোর্ড সভার সিদ্ধান্ত ছাড়া অধিনায়ক নির্বাচন নিয়ে মিরাজ বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না, বোর্ড কিভাবে সিদ্ধান্ত নিয়েছে। যতটুকু জানি, বোর্ড সভার মাধ্যমেই সিদ্ধান্ত হয়। কেউ একা নিতে পারে না। অনেক সময় পরিস্থিতি তো ঘটে। আমরা সবাই সব সময় সেভাবে মানসিক প্রস্তুতি নিয়ে রাখি।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা