১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিশু শিক্ষার্থীর লাশ মিলল মাদ্রাসার ছাদে

নিজেস্ব প্রতিবেদক

কুমিল্লার মনোহরগঞ্জের একটি মাদ্রাসার ছাদ থেকে পুলিশ এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। সোমবার উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ উত্তর পাড়া অহিদুল আলম দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নিহত তাহমিদ (৮) চাটখিল উপজেলার বানসা গ্রামের মাইন উদ্দিনের ছেলে। সে ওই মাদরাসার নূরানি প্রথম জামায়াতের ছাত্র বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের বাবা মাইন উদ্দিন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। পরে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়িতে আসেন তাহমিদ। গত রোববার সন্ধ্যায় মাদ্রাসায় ফিরেন যায় সে। সোমবার সকালে মাদ্রাসার শিক্ষক আব্দুল মোতালেব নিহতের বাবাকে মোবাইল ফোনে জানান তার ছেলে তাহমিদ এর মরদেহ মাদ্রাসার ছাদে পড়ে আছে। খবর পেয়ে বেলা পৌনে ১১টার দিকে এ বাবা মাদ্রাসায় ছুটে আসেন। পরে থানা পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর লাশটি উদ্ধার করে।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবার করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস