২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রোনালদো সৌদি লিগের পতাকাবাহী

নিজেস্ব প্রতিবেদক

বলা হয়ে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের পারফরম্যান্সে পড়তি পড়ে। ক্রিস্টিয়ানো রোনালদো যেন এ ক্ষেত্রে ব্যতিক্রম। তা না হলে অন্যরা যখন এর সংস্পর্শে এসে বুট জোড়াই তুলে রাখছেন তখন কিনা দিব্যি মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ তারকা।

শুধু মাঠই নয়, জালও কাঁপাচ্ছেন রোনালদো।

চলতি মৌসুমে ৩৬ ম্যাচের ৩২ গোলই তার প্রমাণ। আল-নাসরের হয়ে এমন দুর্দান্তে ছন্দে নিজের স্বপ্নের পেছনে ছুটছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে হাজারতম গোল করতে চান তিনি। বর্তমানে তার নামের পাশে গোলসংখ্যা ৯৩৩টি।
রোনালদোর গোল করার ক্ষুধা দেখে মনেই হয় না ৪০ বছর বয়স তার। যেন ক্যারিয়ারের প্রাইম টাইমেই আছেন তিনি। তার এমন গোল করা দেখে মুগ্ধ হয়েছেন আল ওখদুদের কোচ পাওলো সার্জিও। শুধু মুগ্ধই হননি, পর্তুগিজ কোচ জানিয়েছেন, রোনালদো সৌদি চ্যাম্পিয়নশিপের পতাকাবাহী।

রোনালদোকে কেন্দ্র করেই সৌদি প্রো-লিগের মার্কেটিং চলছে বলে জানিয়েছেন পাওলো। তিনি বলেছেন, ‘রোনালদো চ্যাম্পিয়নশিপের পতাকাবাহী। তাকে কেন্দ্র করেই লিগের মার্কেটিং পরিচালনা হয়। এতে লিগের প্রতি (বিনিয়োগকারীর) আগ্রহ বেড়েছে। সে অবিশ্বাস্য সব গোল করেই চলেছে এবং যে ম্যাচের অংশ হচ্ছে সেই ম্যাচেরই উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি