১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে বৃষ্টির পানিতে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সচিবালয়ের বিপরীত পাশে প্রিমিয়ার মার্কেটের পেছনে মালিক শাহ মাজারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিনের লক্ষ্মীপুর সদর উপজেলার বাটি লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ গফুর মোল্লার ছেলে। পেশায় তিনি দর্জির কাজ করতেন এবং রাজধানীর পীর ইয়েমেনি মার্কেটের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন।

আল-আমিনকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী বাবুল রেজা জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় অসাবধানতাবশত তিনি জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন। এতে অচেতন হয়ে যান আল-আমিন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে আল-আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস