২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মেসির কেন বার্সেলোনায় ফেরা হয়নি

নিজেস্ব প্রতিবেদক

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদের শেষের দিকে গণমাধ্যমে এই কিংবদন্তির বার্সেলোনায় ফেরার আগ্রহ নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। এই তথ্যটি সত্য ছিল। কিন্তু মেসি জানিয়েছেন কিছু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

ইউটিউব চ্যানেল ‘সিম্পলি ফুটবল’-এ বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে মেসি স্বীকার করেছেন, তিনি সত্যিই তার শৈশবের ক্লাবে ফিরে যেতে চেয়েছিলেন।

সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি বার্সেলোনায় ফিরে যেতে চেয়েছিলাম। আমি সেখানে ফিরে যেতে চেয়েছিলাম, যেখানে আমি সবসময় থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত, তা সম্ভব হয়নি।’

এর পর মেসি সিদ্ধান্ত নেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার, ‘বার্সেলোনায় ফেরা যখন অসম্ভব হয়ে যায় তখন আমি এবং আমার পরিবার মায়ামি যাওয়ার সিদ্ধান্ত নিই।

এটা আমার জন্য পরিষ্কার ছিল যে বার্সা ছাড়া আমি ইউরোপের অন্য কোনো ক্লাবে খেলতে চাইনি।’
২০২১ সালে লা লিগার আর্থিক বিধিনিষেধের কারণে বার্সেলোনার সঙ্গে তার চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি, যার ফলে মেসিকে ক্লাব ছাড়তে হয়। এরপর তিনি পিএসজিতে যোগ দেন, কিন্তু মন পড়ে ছিল বার্সেলোনাতেই। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে দ্বিতীয় মেয়াদে তার বার্সেলোনায় ফেরার সম্ভাবনা শোনা গিয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আলোর মুখ দেখেনি। পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বিশ্বকাপ জয়ী তারকা।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি