১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মুহোগো ওয়া জাঙ্গো’ম্বে: আফ্রিকার ভাইরাল গানে জীবনের গভীর দর্শন

নিজেস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আফ্রিকার এক পুরনো গান—‘মুহোগো ওয়া জাঙ্গো’ম্বে’। মূলত ২০০৯ সালে নেদারল্যান্ডের হের্টমে আয়োজিত আফ্রিকা ফেস্টিভ্যালে গানটি পরিবেশন করেছিলেন এক বৃদ্ধ শিল্পী।

গানটির শিল্পী ছিলেন বি কিদুদে—জাঞ্জিবারের তায়ারা (Taarab) ধারার সঙ্গীতের এক কিংবদন্তীর নাম। তানজানিয়ান এই শিল্পী শুধু সুর ও সংগীতই নয়, তার গানকে জীবনের গভীর দর্শনের বাহক করে তুলেছিলেন। ‘মুহোগো ওয়া জাঙ্গো’ম্বে তার এমনই একটি সৃষ্টি, যেখানে প্রবাদ, অভিজ্ঞতা ও জীবনমুখী উপদেশ একত্রে গাঁথা হয়েছে।

গানটির দ্বিতীয় লাইনটির (উসিতুকানে ওয়াকুঙ্গা, না উযাজি উঙ্গালিপো)  মানে, একজন ধাত্রী প্রসবের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদি প্রসব সম্পূর্ণ না হয়, তাহলে ধাত্রীর সাহায্য অপরিহার্য। এই প্রবাদটি সেই ধারণাকেই কাজে লাগিয়ে শেখাচ্ছে যে, যতক্ষণ পর্যন্ত তোমার কোনো কিছুর প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনে অন্যের ভূমিকা আছে, ততক্ষণ তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

গানটির মধ্যভাগের লাইনটিতেও (কেন্ডা ম্বেলে না নিউমা) রয়েছে  একটি  প্রবাদ।  এর অর্থ হলো, যদি আপনি খুব অস্থির হন, অথবা একসঙ্গে অনেক কিছু করতে চান, তাহলে কোনো কিছুই ভালোভাবে করতে পারবেন না। যিনি বেশি লাফালাফি করেন, তিনি শেষ পর্যন্ত শুরু করা জায়গাতেই ফিরে আসেন। জীবনে ফোকাস থাকাটা খুব জরুরি।

শেষ চরণে মানবিকতা ও প্রেমের কথা

গানের সমাপ্তির দিকে রয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া এক পঙক্তি— ‘তুমি হাঁটতে চাও, হে প্রিয়, আমার কাছে এসো। দুনিয়ার মানুষের নিজস্ব কষ্ট আছে, নিজস্ব ব্যাপার আছে। যার প্রয়োজন আছে, তার লজ্জা থাকে না।’

এই চরণগুলো শুধু প্রেম নয়, মানবিক প্রয়োজন এবং পরস্পরের সহানুভূতির গুরুত্বও মনে করিয়ে দেয়।

ভাইরালের পেছনে কারণ

গানটি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রিল, ভিডিও ও পোস্টের মাধ্যমে। যদিও অনেকেই মজার ছলে গানটি শেয়ার করছেন, তবে এর গভীর ব্যঞ্জনা ও মানবিক বার্তাগুলো চিন্তাশীল দর্শকদের কাছে এটি এক অনন্য শিক্ষার উৎস হয়ে উঠেছে।

বি কিদুদে: এক জীবন্ত কিংবদন্তি

গানটি পরিবেশনকারী বি কিদুদে ছিলেন শতায়ু শিল্পী। তিনি আফ্রিকান নারীদের স্বাধীনতা আন্দোলনের পক্ষে গলা তুলেছেন, গান গেয়ে বলেছেন নারীর অধিকার ও সমাজে তাদের অবস্থানের কথা। তার প্রতিটি গান তাই শুধু সুর নয়, সমাজের এক আখ্যান।

‘মুহোগো ওয়া জাঙ্গো’ম্বে’ আজ শুধুই একটি ভাইরাল গান নয়, বরং এটি একটি সাংস্কৃতিক দলিল, যেখানে সুর ও কথার মাধ্যমে জীবনের মৌলিক সত্যগুলো তুলে ধরা হয়েছে। ভাইরাল এই গান হয়তো একটি নতুন প্রজন্মকে আবারও চিনিয়ে দিচ্ছে আফ্রিকান লোকসংগীতের গহীন শক্তিকে।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা