২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম হয়েও যে খাবার ছুঁয়ে দেখেন না সালমান

নিজেস্ব প্রতিবেদক

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান মুসলিম। মা সালমা খান হিন্দু। আর সৎমা হেলেন খ্রিস্টান। সে কারণেই সব ধর্মের প্রতি যে তার সমান শ্রদ্ধা, তা হওয়াই স্বাভাবিক।

এমনিতেই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল খান পরিবার। তাদের বাড়িতে মিশ্র সংস্কৃতিতে বিয়ের চল রয়েছে। তাদের বাড়িতে যেমন গণেশ পূজা ঘটা করে হয়, তেমনই আয়োজন করা হয় ঈদের অনুষ্ঠান। বছর কয়েক আগে টেলিভিশন চ্যানেলের একটি শোয়ে সালমান খান জানান, তিনি গোরুর মাংস কিংবা শুয়োরের মাংস ছুঁয়ে দেখেন না।

আর তিনি গোমাংস খান না তার মায়ের জন্য। সবাই জানেন সালমান তার মাকে কতটা ভালোবাসেন। সালমান তার মায়ের ভীষণ কাছের। অভিনেতা বলেন, গরুকে আমরাও ভীষণ মানি। আমার মা যেহেতু হিন্দু, সে কারণেও। আমাদের পরিবার প্রকৃত অর্থেই ভারতীয়।

এদিকে ছেলে সালমান খানকে নিয়ে প্রায়ই কথা বলেন বাবা সেলিম খান। নিজেই জানিয়েছেন, কেন বিয়ে করছেন না সালমান। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কোনো রাখঢাক রাখেননি তার বাবা। দুই স্ত্রী সালমা খান ও হেলেনকে নিয়েও মন্তব্য করেন তিনি। দুই স্ত্রীর জন্য গর্ববোধও করেন সেলিম খান। দুই স্ত্রীর জন্যই নাকি পরিবারে সম্প্রীতি বজায় থাকে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি