৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মুম্বাইয়ের কাছে হেরে প্লে অফের আশা শেষ রাজস্থানের

নিজেস্ব প্রতিবেদক

প্লে অফে যেতে হলে রাজস্থানের সামনে বাকি সব ম্যাচ জেতা ছাড়া উপায় ছিল না। তবে মুম্বাইয়ের বিপক্ষে সে পরীক্ষায় ফেল করেছে প্রথমবারের চ্যাম্পিয়নরা। রোহিত শর্মা-রায়ান রিকেলটনের অর্ধশতক ও কার্ন শর্মার দুর্দান্ত বোলিংয়ের সামনে রাজস্থান রয়্যালস ১০০ রানে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। যার ফলে আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেছে দলটা।

বৃহস্পতিবার জয়পুরে রাজস্থানের মাঠে প্রথমে ব্যাট করে ২১৭ রান তোলে মুম্বাই। রোহিত ৩৬ বলে করেন ৫৩ রান। তাঁর সঙ্গে ওপেনিংয়ে রায়ান রিকেলটনের ৩৮ বলে ৬১ রানের ইনিংস দলকে এনে দেয় উড়ন্ত শুরু।

এই দুজন আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব চালান সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দুইজনই অপরাজিত থাকেন ৪৮ রানে। সূর্য শেষ বলে ছক্কা হাঁকিয়ে রাজস্থানকে দেয় ২১৮ রানের বিশাল লক্ষ্য।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের ইনিংস শুরুতেই ধাক্কা খায়। আগের ম্যাচে শতক করা বৈভব সুর্যবংশী এবার দুই বলেই ফিরেন শূন্য রানে। এরপর একে একে ফিরে যান যশস্বী জয়সওয়াল (১৩), নিতীশ রানা (৯), রিয়ান পরাগ (১৬), হেটমায়ার (০), শিভম দুবে (১৫) ও ধ্রুব জুরেল (১১)।

৯ ওভার শেষে স্কোর ছিল ৭ উইকেটে ৭৬। তখনই ম্যাচটা পকেটে পুরে ফেলে মুম্বাই। ইংল্যান্ডের জোফরা আর্চার একটু লড়াই করার চেষ্টা করেন, করেন ৩০ রান। কিন্তু সেটা কিছুতেই যথেষ্ট ছিল না। রাজস্থান ১৬.১ ওভারে অলআউট হয় মাত্র ১১৭ রানে।

এই জয়ের ফলে মুম্বাই পেয়ে যায় টানা ছয় ম্যাচে ছয়টি জয়। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেট রান রেটে টপকে তারা চলে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। যদিও বিরাট কোহলির দল একটি ম্যাচ কম খেলেছে, আজ বিকেলে লখনৌ সুপার জায়ান্টসকে হারাতে পারলেই দলটা চলে আসবে শীর্ষে, দুইয়ে চলে যাবে মুম্বাই।

এদিকে রাজস্থানের প্লে-অফে খেলার আশা এখানেই শেষ। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৬। পরবর্তী তিন ম্যাচে জিতলেও তাদের শীর্ষ চারে থেকে লিগ পর্ব শেষ করার কোনো সম্ভাবনাই নেই আর।

তবে রাজস্থানেরও আগে আইপিএল থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের। তারা ১০ ম্যাচ থেকে পেয়েছে মোটে ৪ পয়েন্ট।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস