৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

নিজেস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার রাতে সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়ার মেন্টারি কোর্টে অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট টিমের অভিযানে তাদের আটক করা হয়।

শুক্রবার সকালে ইমিগ্রেশনের উপমহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেন, এ অভিযানে বিভিন্ন সংস্থার ৩৯০ কর্মকর্তা ও কর্মী অংশ নিয়েছিলেন। অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন জাতীয়তার এক হাজার ৫৯৭ ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে অবৈধ ৫৯৭ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে। আটক হওয়াদের মধ্যে ৪৭২ পুরুষ এবং ১২৫ জন মহিলা রয়েছেন। তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিক।

ওই বিবৃতিতে বলা হয়, পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন করা এবং অবৈধ নথি ব্যবহারের অপরাধে তাদের আটক করা হয়েছে। আটক অবৈধ অভিবাসীদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি