১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটকেন্দ্র স্থাপন ও আচরণবিধি নিয়ে ইসির বৈঠক আজ

নিজেস্ব প্রতিবেদক

আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ‘পঞ্চম কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে।

গতকাল মঙ্গলবার ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আচরণবিধিতে বেশ কিছু বিষয় নতুন করে সংযোজন করতে চাচ্ছে ইসি। এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনেও ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়াতে চায় সংস্থাটি।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস