১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বেঁচে আছেন খামেনির সেই উপদেষ্টা আলি শামখানি

নিজেস্ব প্রতিবেদক

ইরানের প্রভাবশালী নেতা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলি শামখানি জীবিত আছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইসরাইলের দাবি ছিল, সাম্প্রতিক বিমান হামলায় শামখানি নিহত হয়েছেন। তবে এ তথ্যকে এখন মিথ্যা প্রমাণিত হয়েছে। 

ইসরাইলের প্রথম দফার বিমান হামলার পর থেকেই নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, শামখানি শহীদ হয়েছেন। বিশেষ করে ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে খবরটি বড় চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে শামখানি বলেন, আমি জীবিত আছি এবং ইরানের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত।

বলা হচ্ছে, তিনি ইসরাইলের হামলায় গুরুতর আহত হয়েছিলেন, তবে এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং পুরোপুরি সেরে উঠছেন।

ইসরাইলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ইরানের দাবি অনুযায়ী ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীরাও।

শামখানির জীবিত থাকার খবর চলমান যুদ্ধাবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি গুজব ও তথ্য যুদ্ধের মধ্যেও সত্য প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত। ইরান-ইসরাইল উত্তেজনার এ পর্যায়ে, নেতৃবৃন্দের জীবিত থাকা কিংবা মারা যাওয়ার খবর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা