১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বের বৃহত্তম ঝুলন্ত সেতুর টাওয়ার স্থাপন শুরু

নিজেস্ব প্রতিবেদক

দক্ষিণ চীনের ওয়ানলং গ্র্যান্ড ব্রিজের স্টিল টাওয়ারের প্রথম অংশটি সফলভাবে স্থাপন করা হয়েছে। এই সেতুটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম স্প্যানযুক্ত স্ব-নোঙর ঝুলন্ত সেতু।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌর নানশা জেলায় অবস্থিত এই সেতুটির মোট দৈর্ঘ্য ৫ হাজার ১৪৬ মিটার। এর মধ্যে মূল সেতুটি ১ হাজার ১৫০ মিটার লম্বা এবং প্রধান স্প্যান ৬০৮ মিটার।

একবার সম্পূর্ণ হলে, এই সেতুটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে। এটি শেনজেন-ঝংশান চ্যানেল, নানশা-ঝংশান এক্সপ্রেসওয়ে এবং লংজু আইল্যান্ড বন্দর এলাকাকে সরাসরি যুক্ত করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার জন্য এটি একটি ‘সোনালী লজিস্টিক করিডোর’ হিসেবে কাজ করবে, যা অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা