১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য সিরিজ মিরাজ

নিজেস্ব প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হয়েছে মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার সিলেট ও চট্টগ্রাম টেস্টে সবমিলে ১৫ উইকেট শিকারের পাশাপাশি ১১৫ রান করে সিরিজ সেরা হন।

দুই টেস্টে সর্বোচ্চ ১৪২ রান করেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ব্যাটসম্যান সেন উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

শুধু সিরিজ সেরাই নয়, চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে ব্যাট হাতে ১০৪ রান করার পর বল হাতে ৫ উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ।

তার অলরাউন্ড নৈপুণ্যে সিলেট টেস্টে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ, চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের স্বীকৃত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পর বোলারদের নিয়ে লড়াই করে দলকে বড় লিড উপহার দেওয়ার পাশাপাশি ৫ বছর পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ।

চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ১০৪ রান আর বল হাতে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন মেহেদি হাসান মিরাজ।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা