১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে: উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ কখনোই আর ‘সেকেন্ডারি’ ইস্যু হতে পারে না। পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। এটি ‘জনস্বার্থ’ এবং ‘রাষ্ট্রীয় অগ্রাধিকার’।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে তাদের পরিবেশ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারে জনগণের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘রোড টু গ্রিন মেনিফেস্টো’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবেশ রক্ষা এখন আর শুধু নীতির বিষয় নয়; এটি মানবিক দায়িত্ব। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ, নিরাপদ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেই হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে ম্যানিফেস্টোতে যেসব চমৎকার কথা লেখা হয়, বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে। তরুণরা এখন ভোটব্যাংকের বড় অংশ, তাদেরকেই রাজনীতিবিদদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের সত্য বলতে হবে, জলবায়ু পরিবর্তন, নদী দখল, বন উজাড়, পাহাড় নিধনের যে ভয়াবহতা সামনে আসছে- তা থেকে রক্ষা পেতে হলে পরিবেশকে আর উপেক্ষা করা যাবে না।’

জাফলং অঞ্চলে পাথর উত্তোলন এবং সোনাদিয়ার বনভূমি রক্ষা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সেখানে আমরা দেখেছি সর্বদলীয় ঐক্য পাথর তুলতে, সেখানে পরিবেশ রক্ষায় তেমন ঐক্য নেই। অথচ প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না। ইকোট্যুরিজমের মাধ্যমে সরকারের রাজস্ব বাড়ানো সম্ভব, কিন্তু সেদিকে নজর নেই।’

তিনি আরও বলেন, পরিবেশ মন্ত্রণালয় বাজেটে বরাবরই উপেক্ষিত। অথচ রাজধানীর বায়ুদূষণ, জলাশয় সংকট, খাদ্য ও পানির নিরাপত্তাসহ সবকিছুর সঙ্গেই এ মন্ত্রণালয় সরাসরি যুক্ত। বেইজিং যেমন পাঁচ বছরে বায়ুর মান ৩৭ শতাংশ উন্নত করেছে, আমাদেরও তেমনি বিনিয়োগ করতে হবে।

সচেতন ফাউন্ডেশনসহ কয়েকটি বেসরকারি সংগঠনের যৌথ আয়োজনে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনবিষয়ক মেনিফেস্টু টক-২০২৫ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে