২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, নিহত ১

নিজেস্ব প্রতিবেদক

ময়মনসিংহের মুক্তাগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে একটি ট্রাক। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন মুক্তাগাছা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল উপজেলার রায়ধোরা পূর্বপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলী হাজীর ছেলে। আহত সোহেল একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে রায়ধোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন চায়ের দোকানে যান সাইদুল ও সোহেল। সেখানে বসে চা পান করছিলেন তারা। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে সাইদুল ও সোহেল চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সাইদুল।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি