২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, যা বললেন হাসনাত আবদুল্লাহ

নিজেস্ব প্রতিবেদক

হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে। 

এর পরপরই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। 

পোস্টে হাসনাত লেখেন, আমার ভাই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বিগত ফ্যাসিস্টবিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। পাটওয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী?  

হাসনাত আরও লেখেন, বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?

ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশ্য করে হাসনাত বলেন, এবার আপনারা সিদ্ধান্ত নিবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো, নেতাকর্মীদের রক্তের উপর বসে আঁতাতে ব্যবসা  টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা। যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কিভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে? 

পোস্টের শেষে হাসনাত লেখেন, প্রিয় দেশবাসী, গুন্ডা-পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যতকে তুলে দিয়েন না। নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হোন।

উল্লেখ্য, এ ঘটনায় আজ দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু