২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় : আসিফ নজরুল

নিজেস্ব প্রতিবেদক

নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভা শেষে আসিফ নজরুল বলেন, কমনওয়েলথ প্রতিনিধিদল নির্বাচনের পরিবেশ এবং সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছে। তাদের আশ্বস্ত করেছি যে বহু বছর পর বাংলাদেশে সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে, জনপ্রতিনিধি পেতে যাচ্ছে এ দেশের জনগণ।

তিনি বলেন, আওয়ামী লীগের কেউই অনুশোচনামূলক কোনো বক্তব্য দেয়নি কিংবা প্রকৃত গণতান্ত্রিক ধারা সৃষ্টির যে চেষ্টা চলছে, তাতে অন্তর্ভুক্তও হতে চায়নি। তাই নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি সম্ভব নয়।

আসিফ নজরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের দায়িত্ব থাকবে সংস্কার অব্যাহত রাখা এবং বাস্তবায়ন করা। জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের কথা মনে রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে।

অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ আরো বাড়বে জানিয়ে তিনি বলেন, নারী ভোটারের সংখ্যা কমার মতো পরিবেশ সৃষ্টি হয়নি, বরং এবার আরও বাড়বে। বিগত ফ্যাসিস্ট সময়ে যারা নেকাব পরতেন, তারা হয়রানির শিকার হতেন। এখন পলিটিক্যাল স্পেসে আরো বেশি নারীর অংশগ্রহণ হবে।

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু